× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

মানিকগঞ্জের যমুনায় বারনীর স্নানে পূণ্যার্থীর ঢল

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটের যমুনা নদীতে আড়াইশত বছরের পুরনো বারনীর স্নান শুরু হয়েছে। এ উপলক্ষে যমুনার তীরে মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার হাজারো পূণ্যার্থীর ঢল নেমেছে।
মঙ্গলবার( ২ এপ্রিল) সকাল ৯টা ৭মিনিট ৫৪ সেকেন্ডে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের আড়াইশ বছরের পুরনো বারনীর স্নান। নিজেদের পাপ মোচন, দেহ পবিত্র ও আশা পূরণের আশায় মানিকগঞ্জ জেলাসহ পাবনা, রাজবাড়ি, ঢাকাসহ বিভিন্ন জেলার থেকে ভিড় করছে পূণ্যার্থীরা। তিথি অনুসারে চলবে আগামীকাল সকাল ১১টা ৯মি ৭ সেকেন্ড পর্যন্ত।
ফুল, ফল, বেল পাতা, কলা, ডাব ও পণ্ডিতের কাছে চণ্ডী পাঠ করে ত্রয়োদশী তিথিতে বারনীর স্নান করছে ভক্তরা।

এ উপলক্ষে পুরো যমুনার পাড় উৎসবে রূপ নিয়েছে। শতাধিক স্টলে বিভিন্ন পণ্যের পসরা নিয়ে ৭ দিনব্যাপী বসেছেন নদীর পাড়ে বারনীর মেলা। ধর্মীয় এ স্নান নির্বিঘ্ন করতে পোশাকি পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোশাকে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..