মানব সেবায় জাকের পার্টি কঠোর ভাবে মাঠে আছেন -খাজা সায়েম আমীর ফয়সাল

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কু: ছে: আ:) হুজুর কেবলাজান সাহেবের দৌহিত্র, জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি খাজা সায়েম আমীর ফয়সাল মোজাদ্দেদী বলেন, বিশ্বওলী খাজাবাবা নসিহত করেছেন- বিশ্ব জাকের মঞ্জিল বিশ্ব মুসলিমের তৃতীয় তীর্থস্থানে পরিণত হবে। তোমাদের রক্তের ঘাম দেশ ও জাতির জন্য উঃসর্গ করো। আমরা উশৃঙ্খল পরিবেশ পছন্দ করি না। আদব, বুদ্ধি, মহব্বত ও সাহস, এই চারটি আদর্শকে ধারণ করে দীর্ঘ ২৮ বছর ধরে জাকের পার্টি মানব কল্যাণে কাজ করে আসছেন। মানবতার সেবায় জাকের পার্টি কঠোরভাবে মাঠে আছেন। আদর্শ থেকে আমরা বঞ্চিত হবো না। আমরা ঐক্যবদ্ধ হলে কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। জাকের পার্টিতে নেতার পরিবর্তন হয়। কিন্তু নীতির পরিবর্তন হয় না।

আজ মঙ্গলবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলা জাকের পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, জেলা শ্রমিকফ্রন্টের সভাপতি ফকির আঃ মান্নান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আইয়ুব আলী ঠাকুর প্রমুখ। উক্ত কর্মী সভা জনসমূদ্রে পরিণত হয়। এর আগে দুপুর ২ টায় জেলার নগরকান্দা উপজেলা তালমায় হাজার হাজার লোকের উপস্থিতিতে জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।