মধুখালী প্রতিনিধি আড়পাড়া ইউনিয়নঃ মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে আড়পাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয় গত শনিবার আড়পাড়া ইউনিয়নের মুসল্লিগণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায় ঈদুল আযহার নামাজ আদায় করেন। ঈদুল আযহার নামাজ পড়ান হযরত মাওলানা আবুল বাশার এই মাঠে প্রায় ৩০০০ হাজার মুসল্লিগণ নামাজ পড়েন। পরবর্তীতে খুৎবা পাঠের পর পশু কোরবানী সম্পর্কে ইসলামিক কায়দায় আলোচনা এবং দোয়া ও মোনাজাতের মাধ্যেমে নামাজ শেষ করেন।
কামারখালী ইউনিয়নঃ গত শনিবার সকাল ৯ টায় মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের অধিকাংশ মুসল্লিগণ কামারখালী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহার নামাজ আদায় করেন ঈদুল আযহার নামাজ পড়ান কামারখালী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ হযরত মাওলানা মোঃ এহসান আলী এই মাঠে প্রায় ১৫০০ মুসল্লিগণ নামাজ আদায় করেন খুৎবা পাঠ কোরবানী সম্পর্ক আলাপ আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করেন হাফেজ হযরত মাওলানা মোঃ এহসান আলী।
ডুমাইন ইউনিয়নঃ গত শনিবার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের অধিকাংশ মুসল্লিগণ ডুমাইন গোরস্তান সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায় ঈদুল আযহার নামাজ আদায় করেন ঈদুল আযহার নামাজ পড়ান ডুমাইন কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ হযরত মাওলানা মাসুদুর রহমান এই মাঠে প্রায় ২৫০০ মুসল্লিগণ নামাজ আদায় করেন খুৎবা পাঠ কোরবানী সম্পর্ক আলাপ আলোচনা শেষে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে নামাজ শেষ করেন। এছাড়া আড়পাড়া, ডুমাইন ও কামারখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মুসল্লিগণ বিভিন্ন মাঠে ঈদুল আযহার আদায় করেন। পরিশেষে ঈদের মাঠে মুসল্লিগণ কোলাকুলি করে কবর জিয়ারত শেষে সবাই বাড়ি ফিরে মিষ্টি মুখ করে কোরবানির কাজে ব্যস্ত হয়ে পড়েন। এভাবেই ঈদুল আযহার দিন শেখ হয়ে যায়।



