মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া শাখার পুষ্পস্তবক অর্পণ

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখা কর্তৃক পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ই ডিসেম্বর প্রথম প্রহরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্থানীয় টিলাগাঁও শহীদ মিনারে  সংগঠনের নেতৃবৃন্দ বীর শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন টিঁলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম চৌধুরী, সাধারণ সম্পাদক তপন দত্ত, সহ সাধারণ সম্পাদক সেলিম আহমদ,  অর্থ সম্পাদক মাহমুদুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক নয়ন লাল দেব প্রমুখ।

বক্তারা স্বাধীনতা সংগ্রামে শহীদ সকল বীরদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, সমৃদ্ধশালী, ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।