× Banner
সর্বশেষ
বেনাপোলে ছাত্রলীগের মিছিল, আটক ২ ছাত্রলীগ কর্মী আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায় – আইনমন্ত্রী

ডাসার(মাদারীপুর)প্রতিনিধি 

মানবপাচারকারী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ মার্চ, ২০২৫
ভুক্তভোগীদের মানববন্ধন

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানবপাচারকারী ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে মানববন্ধন করেছে নিখোজ যুবকদের পরিবার ও এলাকাবাসী। সোমবার সকালে ডাসার থানার সামনে সন্তানদের ফিরে পেতে ও মানবপাচারকারী ফরহাদ মাতুব্বরকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা কান্নাজড়িত কন্ঠে বলেন, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর তাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের আসা দিয়ে বিভিন্ন লোভ দেখিয়ে তাদের সন্তানের লিবিয়া দিয়ে ইতালি পাঠাবে বলে আশ্বাস দেয়। এরপর ফরহাদ মাতুব্বরের কথা মতে ভুক্তভোগীরা ভিটেমাটি বিক্রি করে ২০ থকে ৩০ লাখ টাকা করে ফরহাদ মাতুব্বরের হাতে তুলে দেয়। এবং সন্তানদের তার মাধ্যমে লিবিয়া পাঠায়। প্রায় এক বছর যাবত তাদের সন্তানদের কোন খোঁজ না পাওয়ায় ফরহাদ মাতুব্বরের কাছে গিয়ে সন্তানদের কথা জিজ্ঞেস করলে বিভিন্ন তালবাহানা করে সে। মানবপাচারকারী ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে দুইটি মানবপাচারের মামলা হয়েছে। ফরহাদ মাতুব্বরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগীরা।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের পশ্চিম পুয়ালী গ্রামের নিখোঁজ মিলন মুন্সি ও আলামিন মুন্সির বাবা মিরাজ মুন্সি,নিখোঁজ সান্ত খানের বাবা খলিল খান,নিখোঁজ মনির খন্দকারের বাবা ইউনুস খন্দকার,কালকিনি জনারজন্দী এলাকার নিখোঁজ জাফর মৃধার বাবা হারুন মৃধা, নির্যাতিত লিবিয়া থেকে ফেরত আসা হাফিজ সরদারের বাবা হেলাল সরদারসহ ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
এ ব্যাপারে ডাসার থানার এস আই আবুল কালাম আজাদ বলেন ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে দুইটি মানবপাচার মামলা হয়েছে এ মামলায় অভিযান অব্যহত আছে আসা করি দ্রুত সময়ের মধ্যে আসামিকে আইনের আওতায় আনা হবে তাকে আমরা বিচারের মুখোমুখি করব।


এ ক্যটাগরির আরো খবর..