× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মানবতার ফেরিওয়ালা রূপে লাশ সৎকার করছে মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাউন্ডেশন

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জুন, ২০২০
মানবতার ফেরিওয়ালা রূপে

অমিয় কর, আগৈলঝাড়া(বরিশাল): প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ সৎকার করতে মুখ ফিরিয়ে নিচ্ছে পরিবারের স্ত্রী, সন্তান, পিতা-মাতাসহ আপন জন। আর সেই লাশের সৎকারে এগিয়ে এসেছে মানবতার ফেরিওয়ালা হয়ে মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাউন্ডেশন।
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলাধীন রামানন্দের আঁক গ্রাম নিবাসী পঞ্চানন মিস্ত্রী’র পুত্র পরিমল মিস্ত্রী (৪৫) গত বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:১৫ মিনিটের সময় করোনা উপসর্গ নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গ্রামের লোকজন মরদেহ সৎকার এগিয়ে না আসায় পরের দিন শুক্রবার সামাজিক সংগঠন “মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাউন্ডেশন”র পক্ষ থেকে মৃতদেহ সৎকারের সকল ব্যবস্থা গ্রহন করা হয়।
সংগঠনের সদস্যরা সৎকার কাজের প্রধান জিৎ ঘটকের নেতৃত্বে তাপস সরকার, সুপ্রদীপ সরকার, সজীব গুপ্ত, শান্ত গুপ্তসহ ৫ সদদ্যের প্রতিনিধিরা ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিমলের সৎকার সম্পন্ন করেছে।
এর আগে উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করেছে।
পরিমল মিস্ত্রী’র লাশ সৎকারে এগিয়ে আসায় ওই পরিবার সদস্যসহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈসহ স্থানীয় লোকজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..