× Banner
সর্বশেষ
যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার

মাননীয় প্রধানমন্ত্রী ৫ মিনিটের জন্য আমাদের কথা শুনুন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ফলাফল বাতিল করে ফের পরীক্ষার দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

আন্দোলনের ২৬তম দিন পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১০টা থেকে শহীদ মিনারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থী মো. মুহাইমিনুল ইসলাম নিয়ন বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরণ অনশনের অংশ হিসেবে রাতেও শহীদ মিনারে থাকব। শিক্ষার্থীদের অভিভাবক আশরাফ কামাল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আপনি পাঁচ মিনিটের জন্য হলেও আমাদের কথা শুনুন। আমাদের প্রমাণগুলো দেখুন। এরই ভিত্তিতে একটি সঠিক তদন্ত কমিটি গঠন করে বিষয়গুলোর সুরাহা করুন।

অনশনে শিক্ষার্থীরা বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী আপনার ’৫২, ’৭১, ’৯০-এর ছাত্র আন্দোলনের কথা স্মরণ করুন। এ দেশের ছাত্রসমাজ যা চায় তা করেই ছাড়ে। আপনি ছাত্রদের ক্ষেপাবেন না। আমাদের প্রমাণগুলো দেখে বিষয়গুলোর সুরাহা করুন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা পুনরায় ভর্তি পরীক্ষা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। প্রকৌশলী ম ইনামুল হক, জাতীয় প্রাথমিক শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তার, বিজ্ঞান চর্চা কেন্দ্রের ডা. জয় দেব ভট্টাচার্যসহ অনেকেই শিক্ষার্থীদের বুধবারের আন্দোলনে সংহতি প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..