× Banner
সর্বশেষ
বিএনপিকে শুভেচ্ছা,নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন নির্বাচন ও গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ জুলাই সনদে যা যা সই করেছি,সব পূরণ করবো-মির্জা ফখরুল তারেক রহমানকে পা‌কিস্তা‌নের প্রেসিডেন্টের অভিনন্দন মাদারীপুর ৩ আসনে  বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বিজয়ী তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি অতীতে বিএনপির জয় আওয়ামী লীগ মেনে নিতে পারেনি বলেই শেখ হাসিনা দেশান্তর বাগেরহাট ১ ও ৪ আসনে জামায়াতের কাছে নব্য বিএনপি প্রার্থীর পরাজয় এক নজরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন যারা দীর্ঘ ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

মাদারীপুর প্রতিনিধ

মাদারীপুর ৩ আসনে  বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বিজয়ী

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
মাদারীপুর ৩ আসনে  বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর- ৩ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন  বিজয়ী হয়েছেন।  আনিসুর রহমান তালুকদার খোকন  ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৬১৮৮।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৮৪৬৪৬।  আজিজুল ইসলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাতপাখা  প্রতীক নিয়ে  ভোট পেয়েছেন ১৩০৫৮।

মাদারীপুর -৩ আসনে ‎মোট ভোটার ৩,৮৭,৮০৬ এর মধ্যে পুরুষ ভোটার ২,০২,৬৪৫, নারী ভোটার ১,৮৫,১৫৯ ও তৃতীয় লিঙ্গ ২ মোট কেন্দ্র ১৩৪ আর মোট প্রার্থী ছিল ৫ জন।  ১ টি পৌরসভাসহ ২টি উপজেলা ও মাদারীপুর সদরের ৫টি ইউনিয়ন নিয়ে এই মাদারীপুর তিন আসন গঠিত। সংসদীয় আসন ২২০।

গতকাল ১২ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রশাসনের পক্ষ থেকে ভোট কেন্দ্রের ভেতর ও বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের টহল বাড়ানো হয়। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
রফিকুল ইসলাম মিন্টু
মাদারীপুর প্রতিনিধি


এ ক্যটাগরির আরো খবর..