× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
মাওলানা রফিকুল ইসলামের সংবাদ সম্মেলন

মাদারীপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও মাদারীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে কালকিনি কলেজ রোডে স্থানীয় জামায়াত অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে  রফিকুল ইসলাম জানান,আমরা লক্ষ করেছি নির্বাচন পরিচালনা এবং প্রশাসনের সাথে সম্পৃক্ত যে কার্যক্রম গুলো আছে কোন কোন ক্ষেত্রে একটু ভিন্নতা পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে। আমরা আশা করি যে দৃষ্টিভঙ্গিটা আছে সেটা দূর করে সবার জন্য সমান অধিকার সমান সুযোগ এটা নিশ্চিত তারা করবেন এটা আমরা প্রত্যাশা করি। এরপরে আমরা লক্ষ করেছি বিগত নির্বাচনের আলোকে ভোটাররা অনেক ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ মনে করছেন আমরা সেই ঝুকিপূর্ণ কেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। আমরা আশা করি ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো ঝুকি মুক্ত করে ভোটারদের আস্থা বৃদ্ধি করবে।আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এ পর্যন্ত দুই ভাই এক মত হয়েছি যে আমরা মাদারীপুর-৩ আসনের সকলে যার যার পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারেন সে ধরনের একটি পরিবেশ আমরা দেওয়ার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমীর মাওলানা মোকলেছুর রহমান,কালকিনি উপজেলা আমীর মাওলানা এনামুল হক,প্রধান এজেন্ট প্রফেসর জামান মিয়া,কালকিনি উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হোজায়ফা মোল্লা,ডাসার উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী মোর্শেদা কনা,মাদারীপুর জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি রিফাত হোসেন,কালকিনি পৌরসভার নায়েবে আমীর মাওলানা এস এম শাহ আলমসহ আরও অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..