মাদারীপুর -৩ আসনের আওয়ামীলীগের প্রার্থী গোলাপকে আদালতে তলব

মাদারীপুর -৩ আসনের আওয়ামীলীগের প্রার্থী গোলাপকে আদালতে তলব

মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীতা প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। এই ঘটনায় আগামীকাল রোববার (৩ ডিসেম্বর) তাকে নির্বাচনী অনুসন্ধান কমিটি আওয়ামীলীগের প্রার্থী গোলাপকে তলব করেছেন। একই সঙ্গে দুই অভিযোগকারী তাহমিনা বেগম ও তৌফিকুজ্জামান সাহিনকে সশরীরে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ নিয়ে হাজির থাকতে বলা হয়েছে।

অভিযোগকারী তাহমিনা বেগম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অপর অভিযোগকারী তৌফিকুজ্জামান সাহিন কালকিনি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর আওয়ামী লীগ প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ বাদ্য যন্ত্র বাজিয়ে ও প্রভাব বিস্তার করে মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন দুইজন স্বতন্ত্র প্রার্থী। এই ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হক অভিযোগকারী এবং অভিযুক্তকে স্বশরীরে হাজির হয়ে আগামীকাল রবিবার (৩ ডিসেম্বর) জবাব দিতে বলেছেন।

যুগ্ম জেলা আদালতের (ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল) পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, তিনজনকেই নোটিশ করা হয়েছে। অভিযুক্ত এবং অভিযোগকারীদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অভিযোগকারীদের প্রমাণসহ হাজির থাকতে বলা হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ মারুফ রশিদ খান বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যেই অভিযুক্তকে সশরীর হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।