× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর অঞ্চল) ও কালকিনি সন্তান খন্দকার মাসুকুর রহমান মাশুক।

গতকাল রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর তিনি জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার ব্যবস্থার অংশ হিসেবে জেলা পরিষদ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব পালন করে।

প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর খন্দকার মাসুকুর  রহমান মাসুক  সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে সমন্বয় করে জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..