× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে হত্যাচেষ্টা মামলায় সাক্ষি দেয়ায় সুকদেব মন্ডলকে কুপিয়ে জখম

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ মে, ২০২৩
সুকদেব মন্ডলকে কুপিয়ে জখম
সুকদেব মন্ডলকে কুপিয়ে জখম

মাদারীপুরে হত্যাচেষ্টা মামলায় সাক্ষি দেয়ায় দোকানে ঢুকে এক দিনমজুরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮দিকে কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের নয়াকান্দিতে এ ঘটনা ঘটে। আহত সুকদেব মন্ডল (৪২) ওই এলাকার প্রেমানন্দ মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জেরে ২০২২ সালের ১১ মে কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের নয়াকান্দি এলাকার মৃত মানিক মন্ডলের ছেলে ঝন্টু মন্ডল ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলায় চালায় প্রতিবেশি ও কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার বেপারী। এই ঘটনায় পরদিন আনোয়ারসহ বেশ কয়েকজনের নামে কালকিনি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে ২০২২ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা বিরাজ দাস আনোয়ার বেপারীসহ ৫ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এই মামলায় মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দিতে আসেন দিনমজুর সুকদেব। পরে বাড়ি ফিরে ঘরের সামনে সড়কের সাথে ভ্যান ও ইজিবাইক মেরামতের গ্যারেজে কাজ শুরু করেন ওই দিনমজুর। রাত ৮টার দিকে আনোয়ার বেপারী ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুকদেবের উপর অতর্কিত হামলায় চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের। এ সময় ওই দিনমজুরকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে পরিবারের লোকজন সুকদেবকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ।
আহত সুকদেব মন্ডল বলেন, হঠাৎ করে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় আনোয়ার বেপারী ও তার লোকজন। আমার অপরাধ আমি মামলায় কেন সাক্ষি দিলাম। এর কঠিন বিচার চাই।
আগের মামলার বাদী ঝন্টু মন্ডল বলেন, আদালত থেকে বের হবার সাথে সাথে আনোয়ার ও তার লোকজন হুমকি দিয়েছে। তার কয়েক ঘন্টা পরে এমন হামলা মেনে নেয়া কঠিন। এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে অভিযুক্ত আনোয়ার বেপারী বলেন, আমি কিংবা আমার পরিবারের লোকজন এই ঘটনার সাথে কোনভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে প্রতিহিংসার জেরে মিথ্যা নাটক সাজিয়েছে তারা। আমি কখনই সুকদেব কিংবা মামলার বাদীকে হুমিকও দেইনি।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. অহিদুজ্জামান বলেন, আহত সুকদেবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে মামলা রেকর্ড করা হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সতত্যাও পেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..