মাদারীপুরে শেখ রাসেলের ৫২তম জম্মবার্ষিকী পালিত

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুরঃ মাদারীপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ১৮ ই অক্টোবর সকাল ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমী মাদারীপুর শাখা ও জেলা প্রশাসন এর সহযোগীতায় এম, এম, হাফিজ মেমোরিয়াল লাইব্রেরী মিলনায়তনে  জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব খালেদ মো:জাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জনাব দীপংকর বর, এন এস আই এর উপ পরিচালক জনাব মুন্সী মো: নাজিমুল্লাহ। সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শহীদুল ইসলাম মুন্সী। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।