× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি (রফিকুল ইসলাম মিন্টু)

মাদারীপুরে শিক্ষকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০২২
শিক্ষকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন

মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী শিক্ষক সজল কুমার সুত্রধরের উপর বর্বরোচিত হামলার ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোমবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন শিক্ষকরা।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও কর্মচারী
উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষকরা জানান, রোববার রাত ৯ টার সময় স্থানীয় কলেজ রোড ও আমিরাবাদ এলাকার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময় সজল কুমার সুত্রধর ও অফিস সহকারী সুমন আহমেদ স্কুল মাঠে অবস্থান করেছিল।

সংঘর্ষ থেমে গেছে ভেবে সজল কুমার সুত্রধর বিদ্যালয়ের গেইটের কাছে গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা গেইটের ফাঁকা দিয়ে কাতরা ছুড়ে শিক্ষকের উপর। কাতরাটি শিক্ষকের পায়ে লাগে। পরে আহত শিক্ষকরে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় শিক্ষকসহ ৮ জন আহত হয়।

উক্ত ঘটনায় ছাত্র ও শিক্ষকসহ অভিভাবকরা খুবই মর্মাহত। উক্ত ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবিলম্বে জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান। পরে তারা ওই বিদ্যালয়ের সভাপতি ও মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের কাছে স্মারক লিপি পেশ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফিরোজ আহমেদ, নুরুল আমিন, নিলিমা বিশ্বাস, সহকারী শিক্ষক আক্তারজ্জামান, মো: রেজোয়ান এবং ডনোভান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিজা বাশার পপি, কামাল হোসেন, শামিমা নাসরিন সহ অন্য শিক্ষকরা ও কর্মচারীগণ।


এ ক্যটাগরির আরো খবর..