× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে মানবপাচার মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

মাদারীপুরের ডাসারে একাধিক  মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বর(৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে র‌্যাব গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করছে।
গ্রেফতারকৃত ফরহাদ মাতুব্বর উপজেলার গোপালপুর গ্রামের মৃত হামিজউদ্দিন মাতুব্বরের ছেলে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
মঙ্গলবার(১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
জানাগেছে, মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার গ্রামের সাধারণ মানুষকে লিবিয়া দিয়ে   ইউরোপের দেশ ইতালি পৌঁছে দেয়ার প্রলোভন দেখিয়ে  মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।লিবিয়ায় গিয়ে নিখোঁজ রয়েছেন অনেকেই।কেউ নির্যাতনের শিকার হয়ে সর্বশান্ত হয়ে দেশে ফিরছেন।
পরে তার নামে ভুক্তভোগী পরিবার ডাসার ও কালকিনি থানায় মামলা দায়ের করেন।মামলা হলে তিনি আত্মগোপনে চলে যায়।পরে গত রোববার বিকেলে র‌্যাব এর একটি দল রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, মানবপাচার ও দমন আইনের একাধিক মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে র‌্যাবেরসহায়তায় গ্রেফতার করে থানা হাজতে নিয়ে আসা হয়।গ্রেফতারকৃত আসামিকে আজ মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..