মাদারীপুরে মহিলা ভিক্ষুককে গণধর্ষণের অভিযোগ, অচেতন অবস্থায় নদীর কুচরিপানা থেকে উদ্ধার

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর: জেলার শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে শুক্রবার দুপুরে নদীর মধ্যে কুচরিপানা থেকে এক পঙ্গু ভিক্ষুককে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। এবং হাসপাতালে গণধর্ষণের আলামত পাওয়া গেছে।

পরে এক ভ্যান চালক তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছে। বৃহস্পতিবার রাতে পাচ্চর রাস্তার পাশে ব্যঙ্গচোরা এলাকার একটি বাগানের মধ্যে নিয়ে ৪/৫ যুবক গণধর্ষণ করেছে বলে হাসপাতালে চিকিৎসাধীন পঙ্গু ভিক্ষুক হেলেনা বেগম (৩২) হাসপাতালের ডাক্তার ও পুলিশের কাছে অভিযোগ করেছেন।

শিবচর থানা পুলিশ, ভূক্তভোগী ও  স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে অচেতন অবস্থায় স্থানীয়রা ময়নাকাটা নদীর কুচরিপানা থেকে পঙ্গু ভিক্ষুক হেলেনা বেগমকে উদ্ধার করেছে। পরে একজন ভ্যান চালক তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সে পা””র থেকে রাস্তার পাশের একটি দোকানে বসে এবং রাত প্রায় ১০ টা পর্যন্ত সেখানে অবস্থান করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সেখান থেকে তাকে ৪/৫ যুবক শিবচরের পাচ্চর রাস্তার পাশের  ব্যঙ্গচোরা এলাকার একটি বাগানের মধ্যে নিয়ে গণধর্ষণ করেছে বলে ঐ ভিক্ষুক অভিযোগ করেছেন।

পঙ্গু হেলেনা বেগম তিন সন্তানের জননী। সাভারের তার স্বামীর বাড়ি। কিন্তু শিবচরের কাচিকাটা গ্রামের তার বাবার বাড়ি। গত তিন/ চার বছর আগে সড়ক দুঘর্টনাপর পর ডাক্তার তার ডান পা কেটে ফেলে। তখন থেকে সে মাদারীপুরের শিবচর উপজেলার (বাবার বাড়ি) এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। তাকে জরুরি ভিত্তিতে শুক্রবার বিকেলে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. মাহফুজুর রহমান জানান, অসুস্থ অবস্থায় চিকৎসাধীন হেলেনা বেগমকে অচেতন অবস্থায় দুপুরে এক ভ্যান চালক হাসপাতালে নিয়ে আসে।  ৪/৫জন যুবক তাকে ধর্ষণ করেছে বলে সে চিকিৎসাধীন অবস্থায় সে নার্সের কাছে বলেছেন।

এ ব্যাপারে শিবচর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন মোল্লা ও অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল খায়ের মিয়া শিবচর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন হেলেনাকে দেখতে যান।

শিবচর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, অসুস্থ অবস্থায় তাকে মাদারীপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।