× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ভূয়া জন্মসনদ না দেওয়ায় ইউপি সচিবকে মারধরের অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
ইউপি সচিবকে মারধরের অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মাওলাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সাহাবদ্দিন সরদারের বিরুদ্ধে। ভূয়া জন্ম সনদ না দেয়ায় তার উপরে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ইউপি সচিবকে  উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইউপি সচিব এবং এই বিষয় শুক্রবার সকালে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মাওলার কাছে গত ২০ জুলাই  জন্ম নিবন্ধনের জন্য আসেন স্থানীয় শাহাবুদ্দিন সরদার নামে এক লোকের স্বজনরা। তখন কেয়া মনি নামে এক মেয়ের জন্ম নিবন্ধন মাদারীপুর পৌরসভায় ইতিপূর্বে করা হয়েছে বলে জানান ওই সচিব। অনলাইনে এক নামে দ্বিতীয় জন্ম নিবন্ধন করা সম্ভব নয় বলে জানান সচিব। তবুও আরেকটি  নিবন্ধন করে দেয়ার জন্য জোর দেন স্থানীয় প্রভাবশালী শাহাবুদ্দিন সরদার। কেয়া মনি তার সম্পর্কে তার শ্যালিকা। নিবন্ধন না পেয়ে  ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ব্রাহ্মন্দী নামক স্থানে তাকে একা পেয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম ফেলে রেখে যায় এবং স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি চিকিৎসা দেয়া হচ্ছে।  এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই গোলাম মাওলা বাদী হয়ে চারজনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ  দায়ের করেছেন।

গোলাম মাওলা জানান, কয়েকদিন আগে জন্ম নিবন্ধন করতে এসেছিলেন শাহাবুদ্দিনের এক আত্মীয় (শ্যালিকা) । ওই ব্যক্তির অনলাইন জন্ম নিবন্ধন মাদারীপুর পৌরসভায় ইতিপূর্বে করা হয়েছে। তাই আর হবে না বলে জানিয়ে দিয়েছিলাম। এ কারণে ক্ষিপ্ত হয়ে তারা আমার উপর হামলা করেছে। আমি থানায় অভিযোগ করেছি। এবং হামলাকারীদের শাস্তি দাবী করছি।

এ বিষয়ে অভিযুক্ত শাহাবুদ্দিন সরদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং তার সাথে কোন যোগাযোগ করা যায়নি।

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাইনউদ্দিন জানান, ঘটনা শুনেছি। বিষয়টি দুঃখজনক। সচিব অভিযোগ দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন।

মাদারীপুর সদর থানা অফিসার ইনচার্জ  মনোয়ার হোসেন চৌধুরী জানান, ইউপি সচিবকে ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে  দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..