মাদারীপুর বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পাঠশালার শিশু শিক্ষার্থী ও তাদের মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবা ঔষধ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পবিত্র রমজান উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর চিড়াইপারা এলাকায় এই বিনামূল্যে চিকিৎসা সেবার কার্যক্রম করা হয়। এ সময় প্রায় তিন শতাধিক শিশু, নারী ও পুরুষের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
পাঠশালার আয়োজনে ও পাঠশালার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাক্তার মোঃ সিরাজুল হক সরদার এর সভাপতিত্বে
ডাক্তার হরশিত বিশ্বাস, ডাক্তার অখিল সরকার, ডাক্তার সাবিনা বিনতে আলমগীর, ডাক্তার ফারহানা আইরিন জলিসহ চারজন ডাক্তার উপস্থিত থেকে এই চিকিৎসা সেবা দিয়েছেন।



