জন্মের পর নাড়িও কাটা হয়নি শিশুর, ফেলে দিল খালে

জন্মের পর নাড়িও কাটা হয়নি শিশুর, ফেলে দিল খালে

ঝালকাঠিতে সদ্য জন্মানো এক শিশুকে খালে ফেলে দিলো কে বা কারা। এমনকি নাড়িও কাটা হয়নি বাচ্চার বলছেন প্রত্যক্ষদর্শীরা।

আজ সোমবার ঝালকাঠির বিকনা এলাকার শেরে বাংলা এ কে এম ফজলুল হক ক্লাব সংলগ্ন বাদামতলা খাল থেকে দুপুরে এ শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ছোট খালের পাশে নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। খালে ভেসে আসা শিশুটি সদ্যভূমিষ্ট বলে ধারণা করছে পুলিশ। জন্মের পর শিশুটির নাড়িও কাটা হয়নি।

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) সুবর্ণ রায় বলেন, লাশের ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।