অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ যুদ্ধ বিরতি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনার গুলি চালানোর ফলে গ্রাম্য এলাকায় অর্ধেক ডজনের উপরে পশু আহত হয়ে যায়। এছাড়াও বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর ভারতীয় সেনার পাল্টা হানায় পাকিস্তানের বেশ কয়েকটি ঘাঁটি উড়িয়ে দিলো ভারত।
ভারতের যুদ্ধবিরতি জারির সময়কালীন (শনিবার সকাল ১০টা থেকে রবিবার রাত ১১টা পর্যন্ত) কিরনি থেকে বালাকোট পর্যন্ত ১০০ কিমির থেকেও দীর্ঘ নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনা তাদের কুকীর্তি চালাতে থাকে।
জানা যায়, পাকিস্তানি সেনা শনিবার সকাল ১০ টা থেকে দুটো পর্যন্ত কিরনি, কসবা, মন্ধার এলাকায় ভারতীয় সেনা ছাউনি আর গ্রাম্য এলাকাগুলোকে নিশানা করে এলোপাথাড়ি গুলি চালায়। এরপর সন্ধে ৭ঃ৪০ থেকে গুলপুর সেক্টরে মর্টার ফায়ার করে। আর এই ফায়ারিং রবিবার সকাল পর্যন্ত জারি থাকে। রবিবার রাত ১১ টা নাগাদ পাকিস্তানি সেনা মণ্ডের আর বালাকোটেও যুদ্ধ বিরতি লঙ্ঘন করে। সেখানেও তাঁরা সেনা ছাউনি আর নিরীহ গ্রামবাসীদের লক্ষ্য করে গোলাগুলি চালায়।
পাকিস্তানের গোলাগুলির পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার রুদ্ররূপে একদিকে যেমন পাকিস্তানের একগাদা সেনা ছাউনি ধ্বংস হয়, তেমনই আরেকদিকে পাকিস্তানের ছয় জন সেনা গুরুতর আহত হয়।



