মো, আমির সোহেল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানায় অবস্থিত সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজের উদ্যোগে বাংলাদেশ সরকারের নৌ- পরিবহন মন্ত্রী মো. শাজাহান খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকালে কলেজ চত্বরে জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ, জেলা পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শাফিক খান, ডাসার থানার ওসি মো. এমদাদুল হক ও কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানাসহ শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।