মাদারীপুর প্রতিনিধি।। জেলার সদর থানায় মাদারীপুর র্যাব-৮ বৃস্থপতিবার রাতে পুরান বাজার কামারপট্রি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৭লিটার দেশীয় মদসহ ১জনকে গ্রেফতার করা হয়।
এবং শুক্রবার বিকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়।
র্যাব-৮ এর সুত্রে জানা যায়, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সিনিয়র এএসপি সুবাস চন্দ্র সাহা এর নেতৃত্বে বৃস্থপতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় সদর উপজেলার মৃত্য আঃ জলিল ঢালীর ছেলে মো. ফরহাদ ঢালী(৫০)কে ১০৭লিটার দেশীয় মদসহ গ্রেফতার করা হয়।
র্যাব-৮ এর সিনিয়র এএসপি সুবাস চন্দ্র সাহা জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় মদসহ একজনকে গ্রেফতার করতে পারি।