× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে তিনটি আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা, বাদ গেলেন ৫ প্রার্থী

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনে বিভিন্ন দলের ২৭ জন প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যায়ক্রমে তিনি এই ঘোষণা দেন।

শনিবার ছিল মাদারীপুর-০৩ আসন ও জেলার শেষদিনের যাচাইবাছাই। প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও তথ্য গোপন করায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন ফেরত পাইতে চাইলে আইনী পদক্ষেপ নিতে পারবেন বলে জানা গেছে।

নির্বাচন অফিস সূত্র জানায়, মাদারীপুর-৩ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও ভুল তথ্য দেয়ায় বাতিল করা হয় স্বতন্ত্র মো. আসাদুজ্জামান ও:বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-এর মনোনীত প্রার্থী প্রার্থী আমিনুল ইসলাম-এর মনোনয়ন। এছাড়া ৪জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের বৈধতা ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। মাদারীপুর-০৩ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কা নিয়ে লড়বেন দলটির কালকিনি পৌরসভার আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সুপ্রীম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন নিতাই চক্রবর্তী, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী হয়েছেন আজিজুল হক।

এদিকে মাদারীপুর-১ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা। অবৈধ ঘোষণা হওয়া প্রার্থীর নাম স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসান। বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন,  বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী, জামায়াতে ইসলামী’র দলীয় প্রার্থী হ মো. সরোয়ার হোসেন, বাংলাদেশ কমিউনিস্টপার্টির প্রার্থী আবদুল আলী, জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু, খেলাফত মজলিসের রিকশা প্রতিক-এর মনোনীত প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতিকের প্রার্থী মাওলানা আকরাম হুসাইন, গণ অধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. হাদিজুর রহমান, বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান নুরুউদ্দিন মোল্লা।

এছাড়া মাদারীপুর-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তারা হলের স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী ও আরেক স্বতন্ত্র প্রার্থী রেয়াজুল ইসলাম। এছাড়া বাকি ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করেন রিটানিং কর্মকর্তা। বৈধ ঘোষণাকৃত প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা আলী আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী মাওলানা আব্দুস সোবাহান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে প্রার্থী মো. মহিদুল ইসলাম মুহিদ হাওলাদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ (মার্ক্সবাদী) কাঁচি মার্কার প্রার্থী মো. দিদার হোসেন, কল্যাণ পার্টির প্রার্থী সুবল চন্দ্র মজুমদার, স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ও শহীদুল ইসলাম খান।

প্রসঙ্গত, শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। শিবচর পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ১৮৭ জন। নারী ভোটার আছে ১ লাখ ৫৩ হাজার ৯৪৪ জন। এছাড়া ২ জন রয়েছে হিড়জা ভোটার। পদ্মা নদী আর আড়িয়াল খা নদী বিশিষ্ট এই আসনে মোট ভোট কেন্দ্র ১০২টি।

মাদারীপুর সদরের ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মাদারীপুর-২ আসন গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৪৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৭৯৫ জন। নারী ভোটার আছে ২ লাখ ১০ হাজার ৬৮১ জন। এছাড়া ৮ জন রয়েছে হিড়জা ভোটার। আড়িয়াল খা, কুমার নদ বিশিষ্ট এই আসনে মোট ভোট কেন্দ্র ১৪৫টি। এরমধ্যে সদর উপজেলায় ৭৮টি ও রাজৈর উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৬৭টি।

এছাড়া মাদারীপুরের কালকিনি উপজেলার ১০টি ইউনিয়ন একটি পৌরসভা ও ডাসার উপজেলার ৫টি ইউনিয়ন এবং মাদারীপুর সদর উপজেলার ৫ ইউনিয়ন নিয়ে মাদারীপুর-৩ আসন গঠিত। ভোটার ৩ লাখ ৮২ হাজার ৯৬৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৭৩০ জন। নারী ভোটার আছে ১ লাখ ৮৩ হাজার ২৩৩ জন। এছাড়া ২ জন রয়েছে হিড়জা ভোটার। কুমার, আড়িয়াল খা নদ বিশিষ্ট এই আসনে মোট ভোট কেন্দ্র ১৩৪টি। এরমধ্যে সদর উপজেলায় ৩৭টি ও কালকিনি উপজেলায় ৭২ ও ডাসার উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ২৫টি।


এ ক্যটাগরির আরো খবর..