× Banner
সর্বশেষ
তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি

মাদারীপুরে মুন্সীগঞ্জ ফেরৎ বৃদ্ধাসহ নতুন করে ২ জন করোনায় আক্রান্ত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
মাদারীপুরে করোনায় আক্রান্ত

মোঃ ফরহাদ শেখ, ষ্টাফ রিপোর্টার:  মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন শিবচরের  কাঁঠালবাড়ি এলাকায় (৫৫) বছর বয়সের এক মহিলা এবং অন্য জন রাজৈর উপজেলার বাজিতপুর এলাকার (২২) বছর বয়সের এক যুবক।
করোনা শনাক্তের ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে শিবচরের ৫০ টি বাড়ি বিশেষায়িত লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। আক্রান্ত রোগীদের আইসোলেশনে নেয়া হয়েছে। আক্রান্ত পরিবারের মাঝে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে খাবার সহায়তা পৌছে দেয়া হয়েছে।
জানা যায়, মুন্সীগঞ্জ থেকে ওই বৃদ্ধা জ্বর ঠান্ডা কাশি নিয়ে সম্প্রতি শিবচরের কাঁঠালবাড়ি ছেলের বাড়িতে বেড়াতে আসেন। জ্বর ঠান্ডা কাশি নিয়ে বাইরের জেলা থেকে আসায় স্থানীয় স্বাস্থ্য কর্মী ও জনপ্রতিনিধিরা তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা ঢাকায় পাঠান।
সোমবার রাতে তার করোনা পজিটিভ ধরা পড়লে গতকাল  মঙ্গলবার দুপুরে পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার আবির হোসেন, ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি, ওসি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষসহ প্রশাসনের কর্মকর্তারা  ঐ বাড়িতে গিয়ে এলাকার ৫০টি বাড়ি বিশেষায়িত লকডাউন ঘোষণা করেন।
এলাকার চলাচলের রাস্তাটি বাঁশ ও গাছ দিয়ে বন্ধ করে দেয়া হয়। এছাড়াও জেলার রাজৈর উপজেলার বাজিতপুরে আরো একজন করোনা পজিটিভ এসেছে । তাকেও আইসোলেশনে নেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মাদারীপুর জেলায় ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে শিবচরে মোট আক্রান্তর সংখ্যা ১৯ জন, রাজৈর ৬ জন, সদরে ৬ জন ও কালকিনি উপজেলায় ১ জন। ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ও বাকিরা  আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।  ২ জন মারা গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..