× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

মাদারীপুরের রাজৈরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা মামলায় তিনজন গ্রেফতার

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১ জুন, ২০২১

মাদারীপুর প্রতিনিধি ঃমাদারীপুরের রাজৈরে সালাম শেখকে কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা সরাসরি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সংসাদ সম্মেলনে জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গ্রেফতারকৃতরা হলো, রাজৈর উপজেলার উত্তর হোসেনপুরের ছলেমান খালাসীর ছেলে সরোয়ার খালাসী (৬০), মোস্তফা মুন্সীর ছেলে ছেরজান মুন্সী (৪৫) ও এলাজউদ্দিনের ছেলে রিপন মুন্সী (৪৭)।

মাদাারীপুরে তার নিজ কার্যালয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার জানান, গত ২৩ মে রোববার রাত ৯টার দিকে ভ্যানচালক সালাম শেখকে চান্দেরবাজার এলাকায় একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় সালামকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে কর্তৃব্যরত চিকিৎসক। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ওই এলাকায় বেশ কয়েকটি ঘরবাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। ঘটনার পরদিন ৪১ জনকে আসামী করে নিহতের চাচাতো ভাই হেমায়েত শেখ বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাতদিনের মাধ্যমে মাথায় গ্রেফতার করা হয় সরোয়ার খালাসী, ছেরজান মুন্সী ও রিপন মুন্সী। এরই মধ্যে সরোয়ার খালাসী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ুসংসাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আরো জানান, ২০২০ সালের ১০ জানুয়ারি জুলফিকার খালাসী ও বাবুল মুন্সী নামে দুইজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় জুলফিকার খালাসীর ভাই শহিদ খালাসী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ঘটনার সাথে ৮৬ জনের সম্পৃক্ততা পেয়ে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। সাম্প্রতি এই মামলার বেশ কয়েকজন আসামী জামিনে বেড়িয়ে আসে। পরে এই জোড়া খুনের ঘটনা আড়াল করতে ও প্রতিপক্ষকে ফাঁসাতে গত ২৩ মে ভ্যানচালক সালামকে কুপিয়ে হত্যা করে সালামের লোকজন।
প্রসঙ্গত, হোসেনপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আয়নাল শেখের সাথে একই এলাকার ইউপি সদস্য আতিক মাদবরের সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। ২০২০ সালের ১০ জানুয়ারি নিহত জুলফিকার খালাসী ও বাবুল মুন্সী আতিক মাদবরের সমর্থক এবং ২০২১ সালের ২৩ মে নিহত ভ্যানচালক সালাম আওয়ামী লীগ নেতা আয়নালের চাচাতো ভাই।


এ ক্যটাগরির আরো খবর..