× Banner
সর্বশেষ
সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

ডাঁসার(মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে খালের উদ্ধারে উপজেলা প্রশাসনের অভিযান

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ মে, ২০২৫
উপজেলা প্রশাসনের অভিযান

মাদারীপুরের ডাসারে সরকারি খালের পানি নিষ্কাশনের জায়গা অবৈধভাবে ভরাট করে ব্যাক্তিগত রাস্তা নির্মাণ করায়, অভিযান পরিচালনা করলেন,উপজেলা প্রশাসন।
আজ শনিবার(১৭ মে)  সকালে কাজী বাঁকাই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কাসেম হাওলাদারের বাড়ীর কাছ থেকে এ অভিযান পরিচালনা করেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন।এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন ডাসার থানা পুলিশ, আনসার সদস্যসহ গণমাধ্যমকর্মীরা।
অভিযানসূত্রে জানাযায়,মাদারীপুরের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় থেকে কাজী বাকাই ইউনিয়ন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পানি নিষ্কাশনের জায়গা অবৈধভাবে ভরাট করে খালের মধ্যে একাধিক ব্যক্তিগত রাস্তা নির্মাণ করেন স্থানীয় কিছু প্রভাবশালী মহল।দীর্ঘদিন ধরে পানির প্রবাহ বন্ধ থাকায় ব্যাহত হয় কৃষি সেচ ব্যবস্থা।খালের পানির প্রবাহ সচল রাখতে খাল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা  করেন, উপজেলা প্রশাসন।এসময় প্রবাহমান খালের মধ্যে গড়ে ওঠা একাধিক ব্যক্তিগত রাস্তা এস্কেভেটর (ভেকু) দিয়ে খালের মধ্যে থাকা রাস্তার  মাটি কেটে অপসারণ করে খাল দখলমুক্ত করা হয়।
এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, সরকারি খালের জায়গা ভরাট করে বেশ কিছু জায়গায় অবৈধভাবে রাস্তা নির্মাণ করা হয়েছে।বর্ষা মৌসুমে পানির প্রবাহ যাতে ঠিক থাকে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক,তাদের নোটিশ দেওয়া হলেও তারা পানির প্রবাহ সচল রাখেননি।খালের পানির প্রবাহ সচল রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।  সামনে আরও এ অভিযান পরিচালনা  অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..