× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

স্টাফ রিপোর্টার

মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা

নারায়ণগঞ্জে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ছয় বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইব্রাহিম ওরফে মনা, হৃদয় ও জহিরুল ইসলাম ওরফে টিটু। মামলায় খালাস পেয়েছেন হাবিব ও শাওন।

পিপি রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১৫ সালের ১০ অক্টোবর ফতুল্লা থানার এনায়েতনগরের ধর্মগঞ্জ এলাকায় রাজিম উদ্দিনের মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলার ৭ম শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেন আসামিরা। ঘটনার পর দিন নিহতের মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওই মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই আসামিকে খালাস দিয়েছেন। মামলায় মোট ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ে কিছুটা বিলম্ব হলেও রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ এতে সন্তুষ্ট।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। মামলায় আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..