× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মাদক রাখার দায়ে মুজিবনগরের মহাজনপুর গ্রামের সমেজউদ্দিনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর : মাদক রাখার দায়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের সমেজউদ্দিন (২৬) নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ রবিউল হাসান ওই রায় দেন। সমেজউদ্দিন মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, র‌্যাব-৬ গাংনীর উপ-সহকারি পরিচালক জাকির হোসেনর নেতৃত্বে র‌্যাব সদস্যরা ২০০৯ সালের ৪সেপ্টম্বর মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে অবস্থিত মহাজনপুর ইউনিয়ন পরিষদ ভবনের পাশ থেকে ৬৮ গ্রাম হিরোইনসহ সমেজউদ্দিনকে আটক করে। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৮জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ওই রায় প্রদান করেন।

মামলায় রাষ্ট্র পক্ষের কৌসুলি ছিলেন পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষের কৌসুলি ছিলেন অ্যাড. একরামুল হক হীরা।


এ ক্যটাগরির আরো খবর..