× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

নিউ ইয়ারে আইফেল টাওয়ার ও ল্যুভর মিউজিয়াম দেখতে গিয়ে মাদক খাইয়ে তরুনীকে ধর্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ যে দেশে যাই ঘটুক লাঞ্চিত, শোষিত, লাঞ্ছিত হয় নারী। তা আমরা প্রতিনিয়ত বুঝতে পারছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভীষিকার মত উঠে আসে সেসব ভয়ঙ্কর ঘটনা। যার জন্য একুশ শতকে দাঁড়িয়েও নারী নিরাপত্তা নিয়ে এত আইন এত কঠোরতা অবলম্বন করতে হয়।

নতুন বছরকে আমন্ত্রণ করতে গোটা দেশ যেখানে উদগ্রীব। বিভিন্ন দেশেই বর্ষবরণকে ঘিরে মানুষজন যখন আনন্দে মাতোয়ারা হয়ে আছে। সেই আনন্দের মাঝেই মেলোডি ম্যাক্সওয়েল শিকার হয়েছিলেন এক গভীর আতঙ্কের।

ক্রিসমাস ও বর্ষবরণ উপলক্ষে মেলোডি ম্যাক্সওয়েল এবং তার মা প্যারিসে গিয়েছিলেন। ওই তরুণী জানিয়েছিলেন তিনি প্যারিসের আইফেল টাওয়ার এবং ল্যুভর মিউজিয়াম দেখতে চেয়েছিলেন। সেখানে গিয়ে এমন ঘটনা ঘটবে তা কল্পনাতেও আসেনি।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর বন্ধুদের সঙ্গে হইহই করতে করতে তার চোখের সামনে নেমে এসেছিল আচমকা অন্ধকার। কেবলমাত্র এটুকু মনে করতে পেরেছিলেন অজ্ঞান হওয়ার আগে পানীয় খাচ্ছিলেন।

জ্ঞান আসার পরে তিনি নিজেকে আবিষ্কার করেছিলেন নিজের মায়ের গাড়িতে। আর দেখেছিলেন আশেপাশে রয়েছে স্থানীয় পুলিশ। সিসিটিভি ও পুলিশি তদন্তে জানা গিয়েছিল যে ওবি ফরগিভ নামক এক ব্যাক্তির সঙ্গে তিনি একটি পাবে গিয়েছিলেন বছর শেষের আনন্দে সামিল হতে। এছাড়াও ফরেনসিক পরীক্ষাতে প্রমাণিত হয়েছিল ওই তরুণীকে এক নেশার পানীয় খাওয়ানোর পরে ধর্ষণ করা হয়েছিল।

যদিও ওই তরুণী জানিয়েছেন একজন নির্যাতিতা হিসেবে নয় এই ভয়ঙ্কর ঘটনা ভুলে নতুনভাবে শুরু করতে চান। মানসিক ভাবে ওই তরুণী কতটা দৃঢ় তা তিনি প্রমাণ করেছেন এই মন্তব্যের মাধ্যমে। ১ বছর পর অভিযুক্ত ওবি ফরগিভ কে ১১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।


এ ক্যটাগরির আরো খবর..