× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

স্টাফ রিপোর্টার

মাদকাসক্তদের চেয়ে ভয়াবহ স্কিন আসক্ত -যবিপ্রবি ভিসি

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
মাদকাসক্তদের চেয়ে ভয়াবহ

যশোরে ৭দিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, “একজন মানুষকে প্রকৃত মানুষ হতে হলে তাকে শিল্প সাহিত্য চর্চা অব্যহত রাখতে হবে। আমাদের সমাজে শুধু  ডাক্তার- বিজ্ঞানী তৈরি হলে হবে না। এসব ডিগ্রীধারি মানুষ এক সময় অমানুষ হয়ে যায়; যদি না তাদের মধ্যে মানসিক মূল্যবোধ তৈরি না হয়। তাই মানবিক মূল্যবোধের মানুষ বেশি বেশি গড়ে তুলতে হবে। একজন শিক্ষক হিসাবে আজ আমার ভালো লাগছে যশোরের মতো জায়গায় আমার হাতে বই মেলা উদ্বোধন হচ্ছে। আমরা চাই নতুন প্রজন্ম ও শিক্ষার্থীরা লাইব্রেরিতে যাক। কিন্তু এই প্রজন্মে কেন জানি বই বিমুখ হয়ে যাচ্ছে। এই অবস্থান থেকে আমাদের নতুন প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে। এই যে নতুন প্রজন্ম বই বিমুখ হয়ে স্কিন মুখি হচ্ছে; এটা কিন্তু মাদকাসক্তের মতো ভয়াবহ। এখান থেকে আমাদের সন্তানদের ফিরিয়ে আনতে হবে। এসবের জন্য বিভিন্ন উন্নয়ন মেলা, বই মেলা কার্যকরি ব্যবস্থা। এসব মেলায় আমাদের সন্তানদের হাত ধরে আনতে হবে। বিভিন্ন সাহিত্য চর্চার বই কিনে দিতে হবে। একাডেমির বাইরেও জ্ঞান চর্যায় আগ্রহ সৃষ্টি করাতে হবে।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের যুগ্ম সচিব মোখলেচুর রহমান আকন্দ, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের বিএলএফের উপ প্রধান মুক্তিযুদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আজম। আলোচনা শেষে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আয়োজকরা জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় সারাদেশে ৯টি জেলায় পর্যায়ক্রমে এই বই মেলা শুরু হয়েছে। যশোরে সাত দিন ব্যাপী বই মেলা শেষ হবে ১৩ ডিসেম্বর। এবার মেলায় ৬২ বইয়ের স্টল বসেছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। বই মেলা উপলক্ষে প্রতিদিন বিকালে মেলা প্রাঙ্গন রওশন আলী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..