× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মাত্র ৪ মাসে নাভারণ আনছার ক্যাম্পের চিত্র বদলে দিলেন সিও জিয়াউর রহমান

admin
হালনাগাদ: বুধবার, ২২ মার্চ, ২০১৭

আঃ জলিল, বিশেষ প্রতিনিধিঃ কোন কিছুর পরিবর্তন ঘটাতে যুগের পর যুগ অপেক্ষা করতে হবে এমন ধারনার আমূল পরিবর্তন করে দেখালেন যশোর শার্শার নাভারণে অবস্হিত ২২ আনছার ব্যাটালিয়নের সিও মোঃ জিয়াউর রহমান।

নাভারণ ক্যাম্পে যোগদান করেছেন ২৩ অক্টোবর ২০১৬ মাত্র কয়েকটি মাস। এর মধ্যে তিনি এলাকার সকল মানুষের কাছে নিজের কর্মকান্ডের মাধ্যমে অত্যন্ত প্রিয় একজন মানুষ হয়ে উঠেছেন। উন্নয়ের ছোঁয়া লক্ষ করেছেন সকলেই।

শুধু ব্যাটালিয়নের স্বার্থ সিদ্ধি নয় বরং এই উন্নয়নের সাথে জড়িয়ে আছে পার্শবর্তী গ্রাম গুলোর স্বার্থ।ক্যাম্প সিমানার চারপাশে প্রায় পৌনে ১ কিলোমিটার এলাকা জুড়ে দেওয়া হয়েছে সারি সারি লাইট যা সারারাত এলাকার সাধারণ মানুষের র্নিভয়ে পথ চলতে সাহাষ্য করছে। ক্যাম্পের ভেতরে সমস্ত এলাকা জুড়ে দেওয়া হয়েছে লাল,নীল,হলুদ লাইট যা ক্যাম্পের সৌন্দর্ষ বৃদ্ধি করছে।

ক্যাম্পের নিজস্ব জমিতে চাষ করা হচ্ছে মরিচ,বেগুন,শশা,লাউ,টমেটো,আলু,ঢেড়স,পুইশাক,লাল শাক,সবুজ শাক,কলমি শাক,ডাটা শাক,পাতা কপি,ফুল কপি,করলা,পটলসহ নানান সবজি যা এলাকার দরীদ্র মানুষের মধ্যে স্বল্প মূল্যে বিক্রয় করা হয়।

ব্যাটালিয়ন কোম্পানী কমান্ডার মিরাজুল ইসলাম জানান,ইতিপুর্বে অনেক অফিসার এখানে এসেছেন কিন্তু উন্নয়নে ব্যার্থ হয়েছেন,স্যার আসার পর নতুন কিছু পদক্ষেপ গ্রহন করেছেন যা দ্বারা সাধারণ মানুষ উপকৃত হৰে।

এলাকার জন সাধারন বলেন,আগের অফিসাররা নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করেছে, এই ক্যাম্প থেকে বিভিন্ন ভিবে বিপুল পরিমান অর্থ হাতিয়ে বাড়ি গাড়ির মালিক হয়েছে, কিন্তু বর্তমান দায়িত্বরত অফিসার আদর্শবান,সে কারণে অত্যন্ত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।

২২ আনছার ব্যাটালিয়ন সিও জিয়াউর রহমান বলেন, যোগদানের পর দেখলাম পরিবেশটা অপরিচ্ছন্ন,ক্যাম্প এলাকাটি অরক্ষিত। চারপাশে নেশার আস্তানা। এলাকার মানুষ র্নিভয়ে পথ চলতে পারেনা,সে কারণে আলোর ব্যৰস্থা করেছি। জনগন র্নিবিঘ্নে পথ চলছে।

হত দরিদ্র মানুষের কথা ভেবে সবজি চাষ করা হয়েছে। দুই মাসে প্রায় ৪০ হাজার টাকার সবজি বিক্রি হয়েছে। যা আমাদের উন্নয়ন গতিশীল করেছে। তিনি জানান,সরকারী বরাদ্দ পেলে একটি মিনি শিশুপার্ক করব। যেটা শিশুদের বিচরন স্থল হবে। তিনি এই উন্নয়ন অগ্রগতিতে সকলের সহযোগীতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..