× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

মাত্র ২ দিনে ২০০ টেরাবাইটে গাণিতিক সমস্যার সমাধান

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জটিল একটি গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছে একটি সুপার কম্পিউটারের মাধ্যমে। এতে সময় লেগেছে মাত্র ২ দিন। এটি সমাধান করতে কম্পিউটারটির হার্ডডিস্কের ২০০ টেরাবাইট(টিবি) জায়গা লেগেছে। অবাক হচ্ছেন? সত্যিই ২০০ টেরাবাইট।

এই গাণিতিক সমস্যার নাম বুলিয়ান পিথাগোরান ট্রিপলস প্রবলেম। কম্পিউটারের সহযোগিতায় দশ বছর ধরে এই সমস্যা নিয়ে গবেষণা চলমান ছিল।

৬৮ গিগাবাইটের একটা ফাইলে এই গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছে। এই ফাইলটি যে কেউ চাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে নতুন করে যুক্তি মিলিয়ে দেখা এবং তথ্যগুলো পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ রয়েছে এতে। তবে এই ফাইলটি ডাউনলোড করতে সময় লাগবে ৩০ হাজার ঘণ্টা।

কম্পিউটার দিয়ে সমাধান করা সবচেয়ে বড় গাণিতিক সমস্যা এটি। ২০০ টেরাবাইট ফাইলে অতীতের সব রেকর্ডকে পেছনে ফেলে সবচেয়ে বড় গাণিতিক সমস্যার রেকর্ড গড়েছে এই সমাধানটি। এর আগে যে গাণিতিক সমস্যাটির সমাধান করা হয়েছিল তার সাইজ ছিল মাত্র ১৩ গিগা বাইট।


এ ক্যটাগরির আরো খবর..