× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ভোলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলায় প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভোলা সরকারি স্কুল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

রাত ১২ টা ১ মিনিটে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আ’লীগ,বিএনপি,মুক্তিযোদ্ধা সংসদ,বিজেপি,ভোলা প্রেসক্লাব,কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ ভোলা শাখা, ভোলা থিয়েটার সহ রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থীরা ভাষা সৈনিকদের প্রতি সম্মান জানায়। এছারা জেলার বোরহানউদ্দিন,দৌলতখান,লালমোহন,তজুমদ্দিন,মনপুরা ও চরফ্যাশন উপজেলায় প্রশাসনে উদ্যোগে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..