× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

মাঠ গোছাতে ব্যস্ত আঃলীগ ও বিএনপি’র প্রার্থীরা

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ পৌরসভা নির্বাচনের সময় যতো ঘনিয়ে আসছে ততোই শঙ্কা বাড়ছে চিরপ্রতিদ্বন্দি দু’দলের প্রার্থীদের মাঝে। দল থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে।আমি দলের সমর্তন পাবো তো- এমনই ভাবনা ঘোরপাক খাচ্ছে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মাঝে। তাই তো দলীয় মনোনয়ন পেতে আগে থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থীরা।

তফসিল ঘোষণার আগেই নানামুখী প্রচার-প্রচারণায় নেমেছেন সব প্রার্থী। সেই সঙ্গে কাউন্সিলর প্রার্থীরা পৌর নাগরিকদের মন জয়ে তৎপর। আওয়ামী লীগ, বিএনপির একাধিক নেতার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও বসে নেই। নিমন্ত্রণ-দাওয়াত বাদ দিচ্ছেন না কেউ। প্রতিটি সামাজিক অনুষ্ঠানে ভিড় করেন প্রার্থীরা। পাশাপাশি সমর্থকদের দিয়ে ডিজিটাল পোস্টার ও ব্যানার টানানো হচ্ছে ভোটারদের মনযোগ আকৃষ্টের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজ-গ্রুপ খুলে কৌশলী প্রচারণায় নেমেছেন প্রায় সবাই।

শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনেকে তাদের প্রার্থিতা হওয়ার বিষয়টি সাধারণ ভোটারের সামনে তুলে ধরতে চাইছেন। অনেকেই ব্যানার ও বিলবোর্ড টানিয়ে পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করছেন। এদিকে দেশে প্রথমবারের মতো স্থানীয় নির্বাচন দলীয় মনোনয়ন ও প্রতীকে আয়োজনের আইন পাস হওয়ায় সম্ভাব্য প্রার্থীদেরও নতুন করে ভাবতে হচ্ছে। অনেক প্রার্থী এ নিয়ে দ্বিধা-দ্বন্ধে পড়েছেন। আবার অনেক প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার আশায় নিজ নিজ দলের শীর্ষ নেতাদের সঙ্গে লবিং শুরু করেছেন। শীর্ষ নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন বলেও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এবার দলীয় প্রতীকে প্রার্থী মনোনয়ন হওয়ায় বিদ্রোহী হওয়ার সুযোগ না থাকায় সব দলের শীর্ষ নেতারা রয়েছেন ফুরফুরে মেজাজে। নেতাদের মতে, এবার তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারের মন জয় করতে মাঠে নেমে পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা।

এবার ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দিতা করতে নির্বাচনী মাঠে ইতোমধ্যে আওয়ামী লীগ থেকে ৪ জন ও বিএনপি থেকে ৩ জনের নাম শোনা যায়। দল থেকে নমিনেশন পাওয়ার জন্য ইতিমধ্যে জোর লবিং শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা । এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা হওয়ায় প্রাথমিকভাবে তার ছোট ভাই জেলা বিএনপি’র সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিনের সম্ভাব্য প্রার্থিতা ঘোষণার কথা শোনা যাচ্ছে। অপরদিকে জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সারোয়ার চৌধুরী রঞ্জু, জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ঠিকাদার শরিফুল ইসলামের নামে গুঞ্জন উঠেছে।

প্রার্থীতার ব্যাপারে জানতে মুঠোফোনে শরিফুল  ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।এদিকে দলীয় প্রতীকে নির্বাচন করার সরকারি সিদ্ধান্তে মাঠপর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকরা বিষয়টিকে স্বাগত জানালেও বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রের সঙ্গে সুর মিলিয়ে এর বিরোধিতা করছেন। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্তে শুরুতেই দলীয় প্রার্থী নির্বাচনে বিশৃঙ্খলা দেখা দেবে। বৃদ্ধি পাবে মনোনয়ন বাণিজ্য। তারপরও বসে নেই উভয় দলের সম্ভাব্য প্রার্থীরা। তাঁরা দলীয় মনোনয়ন পেতে নিজ নিজ দলের শীর্ষ পর্যায়ে লবিং শুরু করেছেন। এ নিয়ে পৌরবাসীর মধ্যে চলছে নানা হিসাব-নিকেশ।

দল থেকে কাকে সমর্থন দেয়া হবে তা নিয়ে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএমএ মঈন, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল, বর্তমান প্যানেল মেয়র বাবলুর রহমান বাবলু ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে পৌরসভার জনসাধারণের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরাও পৌর এলাকার পাড়া-মহল্লায় সভা ও উঠান বৈঠক করে বেড়াচ্ছেন। বাজারের চায়ের দোকানগুলোতে এখনই গভীর রাত পর্যন্ত কে প্রার্থী হচ্ছেন, কে প্রার্থী হলে ভালো হবে তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলীয় চারজন প্রার্থীর কারণে দলের মধ্যে গ্রুপিংয়ের সৃষ্টি হবে। পৌর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে বর্তমান মেয়র এসএমএ মঈনের কিছু রিজার্ভ ভোট আছে কিন্তু অন্য প্রার্থীদের নেই। তাই বর্তমান মেয়রকে দলীয় মনোনয়ন দেওয়া হলে আবারও বিপুল ভোটে জয়লাভ করতে পারে আওয়ামী লীগ।

পৌর শহরের আশ্রমপাড়া এলাকার মাহাবুব ইসলাম রিপন জানান, আওয়ামী লীগের ৪ জন প্রার্থীর মধ্যে জনমতে এগিয়ে আছে তরুণ নেতা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল মজিদ আপেল। কারণ জেলা আওয়ামী লীগের নানা গ্রুপিংয়ের মাঝেও শহরের অসহায় মানুষ তাঁর কাছে যায় যেকোনো সমস্যা সমাধানে এবং তিনি সাধ্যমতো চেষ্টা করেন ওইসব মানুষকে সেবা করতে। সেদিক থেকে আপেলের জনপ্রিয়তা তুঙ্গে। তাকে পৌর মেয়র নির্বাচিত করলে ঠাকুরগাঁও পৌরসভা একজন যোগ্য মেয়র পাবে।

এদিকে হাজিপাড়া ও আশ্রমপাড়া মহল্লার কয়েকজন ভোটার জানান, ঠাকুরগাঁও পৌরসভায় নির্বাচনের আমেজ ইতোমধ্যে সৃষ্টি হয়েছে। বিএনপি থেকে তিন জনের নাম শোনা যাচ্ছে আর আওয়ামী লীগ থেকে ৪ জনের। কিন্তু সাধারণ মানুষ মনে করছে বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিনের সাথে লড়াই হবে যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেলের।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহম্মদ সাদেক কূরাইশী জানান, দলের জন্য ত্যাগী নেতাকেই আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়া হবে। মাঠ পর্যায়ে তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্য প্রার্থীকেই দলীয় সমর্থন দেওয়া হবে।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান জানান, যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা। তাই দলের হাই কমান্ডের নির্দেশে প্রার্থী ঘোষণা করা হবে। তবে আমরা আশাবাদি ঠাকুরগাঁও পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী জয়লাভ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..