শুক্রবার, ০৫ জুন ২০২৬
সর্বশেষ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন – পানিসম্পদ মন্ত্রীজনমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করছে সংসদ – স্পিকারশহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ – তথ্যমন্ত্রীদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যুঅর্থনীতির অন্যতম চালিকাশক্তি জনশক্তি রপ্তানি খাতবিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ইউজিসি’র সঙ্গে কাজ করবে ইউএন উইমেনজৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে -কৃষিমন্ত্রীবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চেয়ারম্যান ও তিন কমিশনার নিয়োগগণমাধ্যম কমিশন গঠনে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগাতে চান তথ্যমন্ত্রীজিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী

মাঝপথেই দায়িত্ব ছেড়ে সরে গেলেন গম্ভীর, বেতনও নেবেন না

বিশেষ প্রতিবেদকঃ কলকাতা নাইট রাইডার্সে সফল নেতা গৌতম গম্ভীর তাঁর নিজের শহর দিল্লিতে ফিরে মাঝপথেই দায়িত্ব ছেড়ে দিলেন। বুধবার সাংবাদিকদের ডেকে গম্ভীর জানিয়ে দেন, তিনি দিল্লি ডেয়ারডেভিলসে অধিনায়কের পদে আর থাকছেন না। এমনকি তিনি বেতনও নেবেন না দিল্লির থেকে।  যা আইপিএলের ইতিহাসে নজিরবিহীন।  দিল্লির নতুন অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে।

শুক্রবারই কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে দিল্লি। তাঁর পুরনো দলের বিরুদ্ধে ম্যাচ থেকেই নেতৃত্বে থাকছেন না গম্ভীর। কেকেআরের অধিনায়ক হিসেবে দু’বার আইপিএলে জিতেছেন তিনি। কিন্তু ৩৬ বছর হয়ে যাওয়া গম্ভীরকে এ বারে আর রাখেনি কেকেআর। নিলাম থেকে কিনে দিল্লি ডেয়ারডেভিলস তাঁকেই অধিনায়ক করে। কিন্তু ছ’টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে তাঁর দল। আইপিএল লিগ তালিকায় দিল্লি সবার নীচে। নিজেও ব্যাট হাতে ব্যর্থ তিনি। প্রথম ম্যাচে ছাড়া রান পাননি। গম্ভীর বলেছেন, ‘‘পয়েন্ট টেবলে সবচেয়ে নীচে থাকার পুরো দায়িত্ব আমি নিচ্ছি। সব পাল্টে ফেলার জন্য একটু বেশিই যেন মরিয়া হয়ে উঠেছিলাম। আমি এই চাপ নিতে পারিনি। এই পরিস্থিতিতে আমার নেতৃত্ব ছেড়ে দেওয়াই উচিত। শ্রেয়স দায়িত্ব নিক। আশা করি দল এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে।’’

তবে নিজের ইচ্ছাতে তিনি সরে যাচ্ছেন বলে দাবি করলেও প্রশ্ন থেকে যাচ্ছে, দলের শীর্ষ কর্তাদের দিক থেকে চাপ তৈরি হওয়া নিয়ে। দিল্লি ডেয়ারডেভিলসের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) হেমন্ত দুয়া একটি টুইট করেন মঙ্গলবার। সেখানে দিল্লির সমর্থকদের ধৈর্য ধরার আর্জি জানিয়ে তিনি বলেন, কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। মনে করা হচ্ছে, সিইও-র টুইটই ছিল গম্ভীরকে সরানোর ইঙ্গিত। দিল্লির কোচ রিকি পন্টিং বলেছেন, ‘‘নতুন অধিনায়কের ওপর কোনও বাড়তি চাপ নেই। সবাই মিলে ওকে সাহায্য করব।’’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।