মাগুরা জেলা পরিষদ জিপিএ ৫ প্রাপ্তদের বৃত্তি দিয়েছে

মাগুরা প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি দিয়েছে মাগুরা জেলা পরিষদ। আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের হলরুমে এ বৃত্তি প্রদানের অনুষ্ঠান হয়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা লাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এড. সৈয়দ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ- পরিচালক খোন্দকার আজিম আহমেদ, মাগুরা পৌর সভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী।

অনুষ্ঠানে জেলার ৫৮ জন ছাত্র-ছাত্রীকে ৩ হাজার ৫শত টাকা করে মোট ২ লাখ ৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।