× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

মাগুরায় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

admin
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় জনগণের মাঝে আয়কর বার্তা পৌছে দেয়া, করনেট সম্প্রসারণ ও কর প্রদানের কার্যক্রম সহজ করার লক্ষে মাগুরায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা।

শনিবার দুপুরে শহরের সাহাপাড়ায় জেলা আয়কর অফিস চত্বরে এ মেলা শুরু হয়। আগামী ২২ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত এ মেলা চলবে ।  এ উপলক্ষে জেলা সহকারি কর কমিশনার আহসান উজ জামান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কর কমিশনা রিয়াদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আয়কর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক রোস্তম আলী, মাগুরার সহকারি পুলিশ সুপার সার্কেল সুদর্শণ কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আয়কর প্রদানের গুরুত্ব ও আয়কর প্রদানকে সহজগিতা করতে সরকারের নানাা উদ্যোগের কথা তুলে ধরেন। মেলা প্রাঙ্গন থেকে নতুন ও পুরাতন আয়কর প্রদানকারিদের বিভিন্ন প্রকার সহায়তা দেয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..