× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মাগুরায় ২ যুবতী সহ ৫ প্রতারক আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ প্রতারণার অভিযোগে মাগুরায় ২ যুবতীসহ ৫ প্রতারককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকাল শহরের কলেজ পাড়া ও জামরুলতলা এলাকায় অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশ  সুপার জানান, রত্না ও রোজিনা নামে দুই যুবতী মোবাইল ফোনে এবং দালাল চক্রের মাধ্যমে কৌশলে ছাত্র, চাকরীজিবি, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে তাদের ভাড়া বাসায় ডেকে আনে। এর পর ঘরে আটকে মাস্তান বাহিনী দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের বিবস্ত্র করে অশ্লীল ছবি তুলে মোটা অঙ্কের চাদা আদায় করে আসছে। এ ধরনের একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে ওই দুই যুবতীসহ  প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করে। আটককৃতরা পুলিশের কাছে অভিযোগ স্বীকার করেছে এবং চক্রের সাথে জড়িত অন্যদের নাম প্রকাশ করেছে।

এ ঘটনায় আটককৃতদের নামে মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..