মাগুরা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাগুরায় আগমনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগ।
প্রধান মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাগুরা শহরের সর্বত্র সাজ সাজ রব ও উৎসবের আমেজ বিরাজ করছে জেলা ছাত্রলীগ, যুব লীগ প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শহরে করেছে মিছিল করেছে । শহরে বিভিন্ন পোষ্টার ফেষ্টুন সাটানো হয়েছে। বিভিন্ন দফতর তাদের কার্যালয় ধুয়ে মুছে সাফ করেছে।মাগুরা জেলা শহর সাজ সজ্জায় নবরূপ ধারণ করেছে। কেন্দ্রের আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ এর অনেক নেতা বর্তমানে মাগুরায় অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার দুপুরে মাগুরা সার্কিট হাউজে উপস্থিত হবেন। সার্কিট হাউজে প্রস্তুতকৃত ফলকের মাধ্যমে তিনি মাগুরার বিভিন্ন ১৯ টি উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন শেষে বিকেল ৩ টায় স্থানীয় আছাদুজ্জামান ষ্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষন দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরায় আসছেন এ খবরে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি উপজেলা ইউনিয়ন পর্যায়ে পৃথক পৃথক সভা করে জনসভায় বিপুল পরিমান জনসমাবেশ ঘটানোর উদ্যোগ নেয়া হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এরই মধ্যে চলছে উৎসব মূখর সাজ সাজ রব, ব্যাপক প্রচার – প্রচারনা। মাগুরার মানুষ আশা করছে তাদের সমস্যার অনেকটাই সমাধান হবে প্রধানমন্ত্রীর আগমনে।
বর্তমানে মাগুরা শহর গোয়েন্দা বিভাগের কঠোর নজরদারিতে রয়েছে। যে ১৯টি প্রকল্পের উদ্ভোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তা হচ্ছে মাগুরা ২৫০ বেডের হাসপাতাল, আঞ্চলিক পাসপোর্ট অফিস, আছাদুজ্জামান স্টেডিয়াম, কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শ্রীপুর মহম্মাদপুর ফায়ার সার্ভিস, নতুন বাজার সেতু, সরকারি কলেজের প্রশাসনিক ভবন, মাগুরা রামনগর- আবালপুর সড়ক ৪ লেনে উন্নিতকরণ,শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনফিউবেশন সেন্টার, শ্রীপুর ও শালিখা মিনি স্টেডিয়াম, মঘি ইউপি অফিস হতে আলোকদিয়া পর্যন্ত সড়ক নির্মান, ফটকি নদীর উপর ব্রীজ, চিত্রা নদীর উপর ব্রীজ,কাটাখালী- ইছাখাদা সড়র নির্মান, ভুগর্ভস্থ পানি শোধনাগার, হাস পালন কেন্দ্র ও মাগুরা পৌর সভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডুর জানান, প্রধানমন্ত্রীকে বরণের জন্য মাগুরাবাসী উন্মুখ হয়ে আছে। মাগুরায় প্রধানমন্ত্রীর জনসভা স্মরণ কালের বৃহত্তম জনসভায় রুপ নেবে। মাগুরার পুলিশ সুপার মোঃ মুনিবুর রহমান জানান, পুলিশের পাশাপাশি সরকারের সব গোয়েন্দা সংস্থা ও বিশেষ বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ রযেছে। সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে দল চিন্তায় না এনে এলাকার উন্নয়নে এক হয়ে উন্নয়ন বঞ্চিত মাগুরার জনগন আশায় বুক বেধে আছে এবার তাদের প্রত্যাশা পূরণ করবেন প্রধানমন্ত্রী।
প্রধান মন্ত্রীর জনসভা সফল করতে মাগুরার সন্তান প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এড. সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ছাড়া ও কেন্দ্রীয় নেতাদের অনেকেই মাগুরায় অবস্থান করে সার্বিক দিক তদারকি করছেন।