× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

মাগুরায় হত্যা মামলায় ২ জনের ১০ বছরের কারাদন্ড

admin
হালনাগাদ: সোমবার, ২১ মার্চ, ২০১৬

 

মাগুরা প্রতিনিধি:মাগুরায় হত্যা মামলায় দুই আসামীকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত । একইসাথে দুইজনকে ১০ হাজার করে অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত

। সোমবার দুপুরে মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত এ রায় দেয় । দন্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার ছয়চার গ্রামের মান্নান (৪০) ও শিহাদ (৩০) ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৬ সালের ৩ অক্টোবর সদর উপজেলার ছয়চার গ্রামের রুহুল আমিন পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন ।

এ ঘটনায় তার ছেলে সাকাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন । তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র প্রদান করেন । বাদী পক্ষে মামলাটি শুনানি করেন এ্যাড. হারুনার রশিদ ও আসামী পক্ষে শুনানী করেন এ্যাড. গোলাম নবী ।


এ ক্যটাগরির আরো খবর..