× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় মাগুরায় শনিবার স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০মত মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসনে উদ্যোগে কালেকটারেট চত্ত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে এসে শেষ হয়। সেখানে স্থাপিত  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তকর্তা, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে শহরের আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এ.টি.এম. আব্দুল ওয়াহ্হাব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু,  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়াত আলী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজীয় শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ৬৯ জন যুবকের মধ্যে বিভিন্ন অংকের ৩৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..