× Banner
সর্বশেষ
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

মাগুরায় মেয়র পদে ১ কাউন্সিলর পদে ১ জনের প্রার্থিতা বাতিল

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা পৌরসভার মেয়র পদে ১ জন ও কাউন্সিলর পদে ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ৫ মেয়র প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থীতার তথ্য প্রমান না থাকায় জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক এড. শাখারুল ইসলাম শাকিলের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন কিন্তু দলের কোন অনুমোদনপত্র দেখাতে পারেননি।

সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ১৩ প্রার্থীর কারো মনোনয়নই বাতিল হয় নি। সাধারন কাউন্সিলর পদের ৫৩  প্রার্থীর মধ্যে শুধুমাত্র ৭ নম্বর ওয়ার্ডের শেখ সেলিম নামে একজনের প্রার্থীতা মামলাজনিত কারণে বাতিল হয়েছে।

আজ রবিবার বিকালে পৌর নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার আজিম আহমেদের কার্যালয় থেকে প্রার্থীতা বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়।

মেয়র পদে শাকিলের প্রার্থীতা বাতিলের পর এখন থাকা ৪ মেয়র প্রার্থী হচ্ছেন দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা আওয়ামীলীগের প্রার্থী খুরশিদ হায়দার টুটুল, বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইকবাল আখতার খান কাফুর, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দানকারী জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. মাহবুবুল আকবর কল্লোল ও ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী মশিউর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..