× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

মাগুরা প্রতিনিধি : মাগুরায় শনিবার যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে প্রত্যুষে মাগুরা কালেক্টরেট ময়দানে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে শুরু হয়

ভোর ৬ টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয় । সকাল ৮ টায় মাগুরা সরকারি উ্চ্চ বালক বিদ্যালয় মাঠে পুলিশ ,আনসার ,ভিডিপি ,স্কাউট ,গার্ল গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করে ।

তাছাড়া জাতির শান্তি ,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোতাজাত এবং মন্দির ,গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয় । দুপুরে হাসপাতাল .জেলখানা ,সরকারি শিশু পরিবারে খাবার পরিবেশন করা হয় ।

তাছাড়া বিকালে সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরীতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সন্ধ্যায় সরকারি ,আধা সরকারি ,স্বায়ত্তশাসিত ভবনে আলোক সজ্জা ও নোমানি ময়দানে মুক্তিযোদ্ধাভিত্তিক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় । মাগুরা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।


এ ক্যটাগরির আরো খবর..