মাগুরা প্রতিনিধি: মাগুরায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা, সকাল ৭টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, সকাল ৮.৩০মিনিটে স্থানীয় নোমানী ময়দানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধ প্রামান্য চলচিত্র প্রদর্শনী, সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তাছাড়া জেলার শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর ৩ উপজেলায় বিজয় দিবস পালন করা হয়।