মাগুরায় বিশ্ব মানবিক মর্যাদা দিবস পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও বৈষম্য বিলোপ আইন ২০১৪ বাস্তবায়নের দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ব মানবিক মর্যাদা দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, মাগুরা জেলা শাখা ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একই স্থানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ডা: তাসুকুজ্জামান ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, মাগুরা জেলা শাখা সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, খন্দকার সিরাজুল ইসলাম, মুক্তিযুদ্ধা আব্দুল হামিদ শেখ, খন্দকার ফকরুল আহসান বিল্টু প্রমুখ। সভায় বক্তারা বৈষম্য বিলোপ আইন ২০১৪ বাস্তবায়নের সাথে সাথে সরকারী চাকুরী ও পাবলিক বিশ্ব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে দলিত জনগোষ্টীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তনের দাবি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।