× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

সালমানের কাছে ফিরছেন ক্যাট!

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে নাকি ক্যাটরিনা প্রাক্তন প্রেমিক সালমান খানের পরামর্শ নিয়েছিলেন। কিন্তু কেন সালমানের পরামর্শ নিলেন ক্যাট? নাকি প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যাচ্ছেন ক্যাট- এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিমহলে।

গত তিন বছরে বলিউড সুপারস্টার কাটরিনা কাইফ আর রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সম্পর্ক শুরু হয়েছে। গভীর হয়েছে। কিন্তু এর মাঝে একাধিকবার ভাঙনের গুঞ্জনও শোনা গেছে। কিন্তু শেষতক গুঞ্জনই সত্যি হলো। রণবীরের সঙ্গে থাকলেন না কাটরিনা। সম্প্রতি তাদের ভাঙনের সংবাদটি মিডিয়াতে ফলাও করে প্রচার হয়েছে বিভিন্ন মাধ্যমে। তবে আলোচিত এ প্রেম বিচ্ছেদের নেপথ্যে কাটরিনার সাবেক প্রেমিক সালমান খান দায়ী এমন খবরও শোনা গেছে। এ নিয়ে নানা মহলে উঠেছে অনেক তর্ক-বিতর্কও।

এদিকে সবকিছুকে ছাপিয়ে নতুন খবর শোনা যাচ্ছে। কাটরিনা সালমানের কাছেই ফিরে যাচ্ছেন। গুজব নয়, সত্যি। প্রমাণও আছে। আর সেটা সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর সালমানের সঙ্গে সাক্ষাতের ছবিই বলে দিচ্ছে। রাত ১টার দিকে কাটরিনার মুম্বইয়ের একটি এলাকায় গিয়েছিলেন। কিছু সময় অপেক্ষার পরই দেখা গেল সালমানের গাড়ি। নামলেনও ৫০ বছর বয়সী এ অভিনেতা। দুজন ২ ঘণ্টারও বেশি আলোচনা করেন। জানা গেছে, সে বৈঠকের মাঝে নির্মাতা কবীর খানও যোগ দিয়েছেন। এদিকে সালমান ও কাটরিনার এমন সাক্ষাতের বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায় বলিউডে। সবার ধারণা, শিগগিরই তাদের ভেঙে যাওয়া সম্পর্কটি আবারও জোড়া লাগছে।  তবে বিষয়টি নিয়ে জানতে চাইলে মুখ খোলেননি সালমান কিংবা কাটরিনা কেউই।


এ ক্যটাগরির আরো খবর..