× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

মাগুরায় বখাটের শাস্তির দাবীতে সহপাঠি ও শিক্ষকদের মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

মাগুরা সংবাদদাতা ॥ মাগুরায় নবম শ্রেণীর ছাত্রী ফারজানার আত্মহত্যা চেষ্টার প্ররোচনাকারী বখাটে মাসুদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আজ মঙ্গলবার দুপুরে শহরে মানববন্ধন করেছে  সহপাঠি ও শিক্ষকবৃন্দ।

দুপুরে শহরের দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন থেকে বখাটে মাসুদের উপযুক্ত বিচার ও শাস্তি দাবী করা হয়। স্কুল ছাত্রী ফারজানাকে প্রতিদিন স্কুলে আসা যাওয়ার পথে উত্তোক্ত করতে থাকে শহরের পারনান্দুয়ালী এলাকার আক্তার বিশ্বাসের ছেলে মাছুদ। গত শনিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাখাটে মাসুদ ফারজানাকে উত্যক্ত করে। এর প্রতিবাদ করলে বখাটে মাছুদ প্রকাশ্যে ফারজানাকে চড়-থাপ্পড় মারে। এ ঘটনার বিচার না পেয়ে উল্টো মাসুদের বাবা মায়ের বকুনিতে ক্ষোভে  অভিমানে ঘরে দজরা দিয়ে গলায় ফাঁস নেয় ফারজানা। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে দরজা  ভেঙ্গে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত অবস্থায় সে সেখানে চিকিৎসা নিচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফারজানার স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম নিলুসহ অন্যরা।


এ ক্যটাগরির আরো খবর..