× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মাগুরায় ফাল্গুনী পূর্ণিমা তিথি উপলক্ষে আবিরের রঙ্গে দোল পূর্নিমা

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ দোলযাত্রা, পূজা অর্চনা আর আবির খেলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার মাগুরায় পালিত হলো সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা।

এ উপলক্ষে মাগুরা শহরের নিতাই গৌর গোপাল সেবাশ্রমে পালন করা হয় নানা আনুষ্ঠানিকতা।
সকাল থেকে রাধা গোবিন্দের মুর্তি নিয়ে শোভাযাত্রা, পূজা অর্চনার মাধ্যমে দোলনায় রাধা কৃষ্ণের প্রতিমা স্থাপন ও নারী পুরুষ সবাই মিলে আনন্দ সংকীর্তনের মধ্য দিয়ে চলে এ উৎসব।
নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে সংকীর্তন শুরু করে বিভিন্ন মহল্লা প্রদক্ষীণ করে পূণরায় নিতাই গৌর গোপাল সেবাশ্রম শেষ হয়।
শত শত নারী পুরুষের আনন্দ উচ্ছাসে ভরে উঠে নান্দয়ালী বটতলা রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন। এ সময় নানা বয়সের মানুষ একে অন্যকে আবির মাখিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেন। এ সময় আয়োজকরা জাতির জন্য সুখ স্বস্তি প্রার্থনা করলেন।
এছাড়া ও শহরের সাতদোহা ল্যাংটা বাবার আশ্রম, ছানার বটতলা, তাঁতীপাড়া, জামরুতলাসহ বিভিন্ন জায়গায় এ উৎসব পালন করা হয়


এ ক্যটাগরির আরো খবর..