× Banner
সর্বশেষ
সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান

মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে নিয়ে মতবিনিময় সভা

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়  নিয়ে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহঃমাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান রস্তম আলী, মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম খান । সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে নিয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: রেজাউল করিম ।

অনুষ্ঠানে মাগুরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সুধীজন উপস্থিত ছিলেন।  সভায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গৃহীত ১০ টি পদক্ষেপ- একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে আলোচনা করা হয় ।


এ ক্যটাগরির আরো খবর..