× Banner
সর্বশেষ
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মাগুরায় পরিচ্ছন্নতা কর্মীর গলাকাটা লাশ

Dutta
হালনাগাদ: বুধবার, ৩০ জুন, ২০২১
সুপ্তা মল্লিকের দেহ উদ্ধার

মাগুরা সদর হাসপাতাল পাড়ায় সুইপার কলোনীতে মানিক লাল ডোম (৪০) নামে পৌরসভার এক পরিচ্ছনতা কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে মাগুরা সদর থানা পুলিশ নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে।

নিহতের ভাই হীরা লাল ডোম জানান, আট বছর বয়সী ছেলে শানকে নিয়ে সুইপার কলোনীর নিজ বাড়িতে মানিক লাল রাতে ঘুমিয়ে ছিলেন। রাতে বাড়িতে আর কেউ ছিলেন না। ভোর ৪টার দিকে ছেলে সান ঘুম ভেঙে দেখে তার বাবা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। এ অবস্থায় শান চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা তার বড় ভাই আসান ও কাকা হীরা লাল গিয়ে মানিক লালকে রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তারা পাশেই সদর থানা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সহকারী পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মরদেহের ময়নাতদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..